Sunday, August 21, 2016

বড় দেরিতে তুমি বুঝলে কেও নিজেকে ছাড়া ভাবেনা ; দূর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ভেসে আসছে ! ভৈরব একটা কাজে ঢাকায় এসেছে স্টেডিয়ামের এক কোনে ; গান বাজাচ্ছে কোনো দোকানি ; আজকাল মাইকে গান খুব একটা শোনা যায়না ! কেবল উচ্চস্বরে ওয়াজ নসিয়ত চলে !
অনেক দিন যাবৎ ভৈরব ফেসবুকে একটিভ ; অনেক রথী মহারথী তার ফেসবুক বন্ধু ; অনেক নাম করা সাংবাদিক তাঁর বন্ধু তালিকায় আছে তবে তাঁদের লেখা যখন শেয়ার করে ভৈরব ; ঠিক সেই লেখাটা তাঁরা পছন্দ করে তাই কেবল লক্ষ্য করছে ভৈরব !
সন্ধ্যার গানটা আগেও ভালো লাগতো এখনো লাগে তবে একসময় আমার লেখা অনেক বন্ধু পছন্দ করতো ইদানিং বেশি রাজনৈতিক লেখা লেখার কারণে ; যাঁদের রাজনৈতিক চিন্তার বা সুযোগ সন্ধানী চরিত্রে লাগে তাঁরা বন্ধু হলেও লেখা পছন্দ করেনা !
অনেকে ভাবে সরকার পরিবর্তন হলে যদি আবার রাজাকাররা ক্ষমতা পায় ; তখন ভৈরবের একটা বিপদ হবে ; অনেক নিকট জন ও ভৈরব কে রাজাকার বিরোধী লেখা লিখতে নিষেধ করে ; কারণ তাঁদের ভবিষ্যতে পোল্টি দেয়া লাগতে পাড়ে ! যাই হোক সন্ধ্যার গান শেষ হয়ে এবার নতুন গান বাজছে ; জিন্দাবাদ ও মোহাব্বত জিন্দাবাদ !

No comments:

Post a Comment